সোশ্যাল মিডিয়া, ৫ মে
যদিও এটা সাম্প্রতিক কোনও খবর নয় তবে সন্ত্রাসবাদীর ধর্ম খুঁজতে গিয়ে এই খবর আবার ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। মূল ধারার মিডিয়া এই খবর পরিবেশন না করলেও করেছিল বেশ কিছু অনামি সংবাদ মাধ্যম কিন্তু যে কোনও অজানা কারনে বস্তুত কবর দিয়ে দেওয়া হয় খবরটিকে। কি সেই খবর? একটি জনপ্রিয় সংবাদ পোর্টাল সিয়াসত ডেইলি ( www.siasat.com ) গত বছর ৩০ শে মার্চ ২০২৪ তারিখে খবরটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। নীচে সেই খবরের সংক্ষিপ্ত বাংলা তর্জমা দেওয়া হল।
"লোকসভা ভোটের মুখে কেরলের কান্নুরে এক বড়সড় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পয়িলুর এলাকার দুই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৭৭০ কেজি বিস্ফোরক। অভিযুক্তদের মধ্যে অন্যতম একজন স্থানীয় আরএসএস নেতা বদাকাইয়িল প্রমোদ এবং অপরজন তার আত্মীয়া বদাকাইয়িল শান্তা।
গোপন সূত্রে খবর পেয়ে কোলাভাল্লুর থানার পুলিশ আধিকারিক সুমিত কুমার এবং সোবিনের নেতৃত্বে পুলিশ এই অভিযান চালায়। জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিস্ফোরকগুলি অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল বোমা বা আতসবাজি তৈরির উদ্দেশ্যে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত প্রমোদ আরএসএস-এর একজন সক্রিয় নেতা এবং তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। যদিও থানার ওসি দাবি করেছেন, এগুলি উগাড়ি উৎসব উপলক্ষে আতসবাজি তৈরির জন্য রাখা হয়েছিল।
উল্লেখ্য, গত বছর কান্নুরেই আরএসএস-এর সঙ্গে যুক্ত এক যুবক বিশনু বোমা বানাতে গিয়ে গুরুতর আহত হন। সেই প্রেক্ষাপটে এই বিস্ফোরক উদ্ধারের ঘটনাকে ভোটের আগে অত্যন্ত স্পর্শকাতর বলেই মনে করছে প্রশাসন।
পুলিশ ইতিমধ্যে দুটি পৃথক মামলা রুজু করে এবং বিস্ফোরকের উৎস ও সংযুক্ত অপ্রাধিদের খুঁজতে তদন্ত শুরু হয়।"











