SSC Recruitment Scam: চাকরী বাতিলের পর কি বললেন অভিজিৎ গাঙ্গুলি | বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রেস বার্তা

  • 22 Apr, 2024 12:00 AM
  • 0

আজকে হাইকোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় স্কুলের 25753 জন শিক্ষকের চাকরি বাতিল করা হলো। এই মামলার বিচারপতি হিসেবে অনেকদিন থেকেই প্রচারের আলো ছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর ওপর কিন্তু এর পরই হঠাৎ করে তিনি বিজেপিতে যোগদান করেন। এবং বক্তব্যে পথসভায় জনসভায় মুহুর্মুহু আক্রমণ করতে থাকেন রাজ্যের তৃণমূল সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। আজকে রায় বেরোলো সেই হাইকোর্টের আর তার পরই কি বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা নিয়ে সকলেই খুব উৎসুক। অভিজিৎ বাবু বলেন"প্রথম থেকেই প্ল্যান করা ছিল কত টাকা আমরা কামাবো। ...আমার ক্ষমতা থাকলে আমি ওদের কান ধরে টেনে নামিয়ে দিতাম... বহু মুসলিমের চাকরি উনি হতে দেননি । আমার খুব আনন্দ হচ্ছে তা নয় এই জোচ্চুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি এখনো হচ্ছি, তাই এটা আনন্দের দিন নয়। উপযুক্ত রায় দেওয়া হয়েছে... সমগ্র ক্যাবিনেট এখানে জড়িত। এটাকে ইনিসিয়েট করেছিল মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ একটি চ্যাংড়া ছোঁড়া, যে নিজেকে পলিটিশিয়ান বলে আমি তার নামও মুখে আনতে চাই না। এটা নির্বাচনে একটা নির্ণায়ক ভূমিকা নেবে"

Related Posts
আরএসএস নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বিস্ফোরক- ভাইরাল হল পুরানো খবর

আরএসএস নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বিস্ফোরক- ভাইরাল হল পুরানো খবর

ভুট্টার জমির জালে আটকে বিশাল পাইথন সাপ, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

ভুট্টার জমির জালে আটকে বিশাল পাইথন সাপ, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

পুরনো শত্রুতার জেরে ছুরি দিয়ে গলার নলী কেটে খুনের চেষ্টা, রক্তাক্ত বিজেপি কর্মী

পুরনো শত্রুতার জেরে ছুরি দিয়ে গলার নলী কেটে খুনের চেষ্টা, রক্তাক্ত বিজেপি কর্মী

আন্তর্জাতিক শ্রমিক দিবসে কৃষ্ণনগরে মিড ডে মিল সহায়িকাদের বিক্ষোভ, একাধিক দাবি তুলে ধরলেন সংগঠনের নেতৃবৃন্দ

আন্তর্জাতিক শ্রমিক দিবসে কৃষ্ণনগরে মিড ডে মিল সহায়িকাদের বিক্ষোভ, একাধিক দাবি তুলে ধরলেন সংগঠনের নেতৃবৃন্দ

কিসের কুসুম?- হাড়েহাড়ে টের পাচ্ছেন ময়ূখ! ৪৫টির উপর FIR, অফিস ঘেরাও রিপাবলিক বাংলার

কিসের কুসুম?- হাড়েহাড়ে টের পাচ্ছেন ময়ূখ! ৪৫টির উপর FIR, অফিস ঘেরাও রিপাবলিক বাংলার

Commnets 0
Leave A Comment