নির্বাচনের প্রাক্কালে বিতর্কিত প্রাক্তন সংসদ এবং আগামী লোকসভা ভোটে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের কার্যালয় আজ হানা দিল সিবিআই এবং প্রায় তিন ঘন্টা ধরে তল্লাশি চালাল। প্রসঙ্গত উল্লেখ করতে হয় সারাদেশ জুড়েই শাসক দল বিজেপি ব্যতীত প্রায় সকল বিরোধী রাজনৈতিক দলের উপরই 2024 লোকসভা নির্বাচনের আগে নেমে আসছে কেন্দ্রের ইডি সি বি আই এর খাড়া।
মহুয়ার কৃষ্ণনগর অফিস এবং তৎ সংলগ্ন নির্বাচনী কার্যালয়এ এদিন ওই তল্লাশি চালানো হয়। যদিও উপস্থিত ছিলেন না প্রাক্তন সাংসদ কৃষ্ণনগরের এমপি নির্বাচিত হওয়ার পরই নিজস্ব একটি অফিস চালু করেছিলেন মহুয়া আর এদিন সেই অফিসেই সিবিআই আধিকারিকরা বিকেল তিনটে নাগাদ হঠাৎ করেই ঢুকে পড়েন। সেখানে প্রায় ঘন্টা দুয়েক তল্লাশি চালানোর পর সিবিআই আধিকারিকরা যান নিকটবর্তী নির্বাচনী কার্যালয়। তল্লাশি চালিয়ে কিছু তথ্য পেলেও আর কি পাওয়া গেছে এ ব্যাপারে মুখ খোলেননি সিবিআই কর্মকর্তারা তারা মোট পাঁচজন আধিকারিক এবং ১০-১২ জন জওয়ান এদিন মহুয়া মৈত্রের অফিসে এসেছিলেন।
সংসদে লড়াকু বিরোধী নেত্রী হিসেবেই পরিচিতি মহুয়ার। সাম্প্রতিককালে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে প্রকাশ পাওয়া হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে সংসদে মুখ খুলেছিলেন মহুয়া। তারপরই স্বয়ং মহুয়ার বিরুদ্ধেই ওঠে ক্যাশ ফর কোয়ারির অভিযোগ। একাধিকবার বিজেপি তার বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তুললেও দমিয়ে দেওয়া যায়নি বাংলার এই সাংসদকে। তবে আজকের এই তল্লাশীর ঘটনা, জল কতদূর গড়ায় সেটাই দেখার।
যদিও ঘটনার পরই মহুয়া টুইট করেন " আমার অফিসে সিবিআই এসেছিল, তারা খুঁজে পাননি কিছুই। তবে আমি আর সায়নী আমাদের বিপক্ষের বিজেপি প্রার্থীর খোঁজ করছি" । ছবিতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী মহুয়া ও সায়নী দুজনেই দূরবীনে চোখ রেখে কিছু খুঁজছেন। মহুয়ার এই টুইট নিয়ে সমাজ মাধ্যমে হাসি ঠাট্টা চলছে বেদম।












