আশীর্বাদ নিতে গিয়েছিলেন তারাপীঠে, ফাঁকা বাড়িতে প্রায় পাঁচ লক্ষ টাকার চুরি — সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতী

  • 04 May, 2025 03:40 PM
  • 0

শান্তিপুর, নদিয়া, ৪ মে 

তারাপীঠে পুজো দিতে গিয়ে সর্বস্বান্ত এক আইসিডিএস কর্মী। নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের বিলের ধার এলাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, তুলসী দেবনাথ নামে ওই আইসিডিএস কর্মী তাঁর ছেলের মঙ্গল কামনায় গত দু’দিন আগে তারাপীঠ গিয়েছিলেন মা তারার আশীর্বাদ নিতে। এদিকে বাড়ি ফাঁকা পেয়েই দুষ্কৃতীরা সোনার গয়নাসহ প্রায় পাঁচ লক্ষ টাকার সামগ্রী লুঠ করে নিয়ে চম্পট দেয়।

চুরির ঘটনা নজরে আসে যখন প্রতিবেশীরা ফোন করে জানান যে তুলসী দেবনাথের বাড়ির সমস্ত দরজা খোলা। তড়িঘড়ি বাড়ি ফিরে তিনি দেখেন চারটি আলমারি এবং শোকেস ভেঙে ভিতরের সমস্ত গয়না এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে দুষ্কৃতীরা। ঘরের প্রতিটি কোণা তছনছ অবস্থায় পাওয়া যায়।

তবে আশার কথা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এই দুঃসাহসিক চুরির মুহূর্ত। ফুটেজ ঘেঁটে তদন্তে নামে শান্তিপুর থানার পুলিশ। এবং দ্রুত এক দুষ্কৃতী নিমাই বিশ্বাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। জেরার মুখে পড়ে অভিযুক্ত নিমাই বিশ্বাস চুরির কথা স্বীকার করে জানায়, ‘অভাবের কারণেই এই চুরিতে নামি।’

এই ঘটনার পর তুলসী দেবনাথ বলেন, “ছেলের মঙ্গল কামনায় পুজো দিতে গিয়েছিলাম, ফিরে এসে দেখি সব শেষ।”

এই চুরির ঘটনার পর শান্তিপুর থানা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রবদ্ধভাবে এই চুরির সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি নদিয়ার বিভিন্ন প্রান্তের পাশাপাশি শান্তিপুরেও দিনে-রাতে চুরির ঘটনা লাগাতার ঘটছে, যা নিয়ে বেজায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। এই পরিস্থিতিতে কীভাবে এলাকায় নিরাপত্তা জোরদার করা যায়, তা নিয়ে চিন্তায় পড়েছে শান্তিপুর থানার পুলিশ।

Related Posts
বাংলাদেশি ধরপাকড়ের নামে বাঙালি নিগ্রহ! একাধিক রাজ্যে আতঙ্ক, ক্ষোভে ফুঁসছে বাংলার সমাজ

বাংলাদেশি ধরপাকড়ের নামে বাঙালি নিগ্রহ! একাধিক রাজ্যে আতঙ্ক, ক্ষোভে ফুঁসছে বাংলার সমাজ

আরএসএস নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বিস্ফোরক- ভাইরাল হল পুরানো খবর

আরএসএস নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বিস্ফোরক- ভাইরাল হল পুরানো খবর

ভুট্টার জমির জালে আটকে বিশাল পাইথন সাপ, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

ভুট্টার জমির জালে আটকে বিশাল পাইথন সাপ, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

আজব কাণ্ড! ঘুমের ঘোরে স্ত্রীর নাক কামড়ে খেল স্বামী, পুলিশের জালে অভিযুক্ত

আজব কাণ্ড! ঘুমের ঘোরে স্ত্রীর নাক কামড়ে খেল স্বামী, পুলিশের জালে অভিযুক্ত

আশীর্বাদ নিতে গিয়েছিলেন তারাপীঠে, ফাঁকা বাড়িতে প্রায় পাঁচ লক্ষ টাকার চুরি — সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতী

আশীর্বাদ নিতে গিয়েছিলেন তারাপীঠে, ফাঁকা বাড়িতে প্রায় পাঁচ লক্ষ টাকার চুরি — সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতী

Commnets 0
Leave A Comment