গাঁজার গাড়িতে আগুন, জ্বলন্ত গাড়ি থেকে পলাতক পাচারকারী

  • 25 Apr, 2024 12:00 AM
  • 0

মাদক পাচার করার সময় গাড়িতে আগুন, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো শান্তিপুর থানার প্রফুল্ল নগরে। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় আনুমানিক 7 30 নাগাদ 12 নম্বর জাতীয় সড়ক ধরে রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে ফুলিয়া প্রফুল্ল নগর এলাকায় একটি সুইফট গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। পরে বিষয়টি দেখে তড়িঘড়ি স্থানীয় মানুষজন প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন সম্পুর্ন গাড়ীকে গ্রাস করে নেয়। পরে রানাঘাট থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় মানুষের অভিযোগ, গাড়ির ইঞ্জিনের বনেটের ভিতরে করে গাঁজা জাতীয় মাদক পাচার হচ্ছিল। ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক। তবে গাড়ীতে ঠিক কত পরিমান গাঁজা ছিল সেই বিষয়ে এখনই সঠিক কোনো তথ্য জানতে পারেনি পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ ও রানাঘাট জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক । কোথা থেকে কোথায় ওই গাঁজা পাচার হচ্ছিল, ও এর পিছনে কারা জড়িত তা জানতে ঘটনার তদন্ত শুরু করে পলাতক গাড়ী চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ। 

Related Posts
বাংলাদেশি ধরপাকড়ের নামে বাঙালি নিগ্রহ! একাধিক রাজ্যে আতঙ্ক, ক্ষোভে ফুঁসছে বাংলার সমাজ

বাংলাদেশি ধরপাকড়ের নামে বাঙালি নিগ্রহ! একাধিক রাজ্যে আতঙ্ক, ক্ষোভে ফুঁসছে বাংলার সমাজ

আরএসএস নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বিস্ফোরক- ভাইরাল হল পুরানো খবর

আরএসএস নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বিস্ফোরক- ভাইরাল হল পুরানো খবর

ভুট্টার জমির জালে আটকে বিশাল পাইথন সাপ, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

ভুট্টার জমির জালে আটকে বিশাল পাইথন সাপ, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

আজব কাণ্ড! ঘুমের ঘোরে স্ত্রীর নাক কামড়ে খেল স্বামী, পুলিশের জালে অভিযুক্ত

আজব কাণ্ড! ঘুমের ঘোরে স্ত্রীর নাক কামড়ে খেল স্বামী, পুলিশের জালে অভিযুক্ত

আশীর্বাদ নিতে গিয়েছিলেন তারাপীঠে, ফাঁকা বাড়িতে প্রায় পাঁচ লক্ষ টাকার চুরি — সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতী

আশীর্বাদ নিতে গিয়েছিলেন তারাপীঠে, ফাঁকা বাড়িতে প্রায় পাঁচ লক্ষ টাকার চুরি — সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতী

Commnets 0
Leave A Comment