কৃষ্ণনগরে ডাক্তার রাহুল গুপ্তের কম্পাউন্ডারের বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ উঠল

  • 24 Apr, 2024 12:00 AM
  • 0

আজ বুধবার কৃষ্ণনগরের নামজাদা ইউরোলজিস্ট ডাক্তার রাহুল গুপ্তের কম্পাউন্ডারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। চিত্রশালী ফুলবেড়ে এলাকার এক যুবতী অ্যাপেন্ডিক্স অপারেশন হওয়ার পর থেকে ডাক্তার রাহুল গুপ্তের চেম্বারে নিয়মিত দেখাতে যেতেন। দীর্ঘদিন ধরেই তিনি দেখাচ্ছিলেন রাহুল গুপ্তকে কিন্তু আজ রাত 9 টা নাগাদ ওই যুবতী কৃষ্ণনগর কোতোয়ালি থানায় এসে শ্লীলতা হানির অভিযোগ জানান রাহুল গুপ্তের কম্পাউন্ডারের বিরুদ্ধে। যুবতীর অভিযোগ অনুযায়ী ওই কম্পাউন্ডার প্রতিনিয়ত যুবতীকে বিরক্ত করতেন এবং বিভিন্নভাবে তার সম্মানহানি করার চেষ্টা করতেন। দীর্ঘদিন ধরে উত্যক্ত্য হওয়ার পর আজ যুবতী শেষমেষ থানায় এসে অভিযোগ করেন ওই ব্যক্তির বিরুদ্ধে। আজ বিকেল চারটে নাগাদ ওই যুবতী যখন ডাক্তারের চেম্বারে যান তখন তার কম্পাউন্ডার ওই যুবতীকে একটি অন্ধকার ঘরে নিয়ে গিয়ে বিভিন্ন রকম টেস্ট করার নাম করে তার শ্লীলতাহানি করার চেষ্টা করেন। অভিযোগ এই বিষয়ে যুবতীর ভাই বলেন "আমার বোনের উপর ওই ব্যক্তি দীর্ঘদিন অত্যাচার করে চলেছেন।" এই ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

Related Posts
বাংলাদেশি ধরপাকড়ের নামে বাঙালি নিগ্রহ! একাধিক রাজ্যে আতঙ্ক, ক্ষোভে ফুঁসছে বাংলার সমাজ

বাংলাদেশি ধরপাকড়ের নামে বাঙালি নিগ্রহ! একাধিক রাজ্যে আতঙ্ক, ক্ষোভে ফুঁসছে বাংলার সমাজ

আরএসএস নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বিস্ফোরক- ভাইরাল হল পুরানো খবর

আরএসএস নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বিস্ফোরক- ভাইরাল হল পুরানো খবর

ভুট্টার জমির জালে আটকে বিশাল পাইথন সাপ, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

ভুট্টার জমির জালে আটকে বিশাল পাইথন সাপ, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

আজব কাণ্ড! ঘুমের ঘোরে স্ত্রীর নাক কামড়ে খেল স্বামী, পুলিশের জালে অভিযুক্ত

আজব কাণ্ড! ঘুমের ঘোরে স্ত্রীর নাক কামড়ে খেল স্বামী, পুলিশের জালে অভিযুক্ত

আশীর্বাদ নিতে গিয়েছিলেন তারাপীঠে, ফাঁকা বাড়িতে প্রায় পাঁচ লক্ষ টাকার চুরি — সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতী

আশীর্বাদ নিতে গিয়েছিলেন তারাপীঠে, ফাঁকা বাড়িতে প্রায় পাঁচ লক্ষ টাকার চুরি — সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতী

Commnets 0
Leave A Comment