কৃষ্ণনগর জজকোর্টের মধ্যেই জজ সাহেবের উপর ভোজালি নিয়ে আক্রমণ, তোলপাড় কোর্ট চত্বর

  • 24 Mar, 2024 12:00 AM
  • 0

শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ কৃষ্ণনগর জজ কোর্টের ফোর্থ জর্জ আলী ইব্রাহিমের উপর সশস্ত্র আক্রমণের প্রচেষ্টা চলল কোর্টের ভেতরেই। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের চার্জে থাকা ফোর্থ জজ সাহেব যখন কোর্টে ঢুকছিলেন ঠিক তখনই এক ব্যক্তি ধূমপান করছিলেন বাইরে দাঁড়িয়ে । এমতাবস্থায় জজ সাহেবের সিকিউরিটি তাকে বারণ করেন এরপর হঠাৎই সেই ব্যক্তি "তোর সাহেব কোথায় ? তোর সাহেব কোথায় ?"এ কথা বলতে বলতে উপরে উঠে যান এবং লিফটের সামনে গিয়ে মাজার পিছন দিক থেকে একটি ভোজালি বার করে জজ সাহেবের উপর আক্রমণ করার চেষ্টা করেন। যদিও তার এই চেষ্টা বিফলে যায় সিকিউরিটি এবং সহকর্মীদের তৎপরতায়। এরপরই কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায় থানায়, জানা যায় অভিযুক্তের নাম রাকেশ সাহা, বয়স আনুমানিক 28। কৃষ্ণনগরের শক্তিনগর এলাকার বাসিন্দা ওই ব্যক্তির কাছ থেকে কিছু মাদকদ্রব্য এবং একটি ভোজালি উদ্ধার করা হয়। ঘটনার পরই কোর্টে এক চাপা আতঙ্কের আবহ সৃষ্টি হয়।

Related Posts
বাংলাদেশি ধরপাকড়ের নামে বাঙালি নিগ্রহ! একাধিক রাজ্যে আতঙ্ক, ক্ষোভে ফুঁসছে বাংলার সমাজ

বাংলাদেশি ধরপাকড়ের নামে বাঙালি নিগ্রহ! একাধিক রাজ্যে আতঙ্ক, ক্ষোভে ফুঁসছে বাংলার সমাজ

আরএসএস নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বিস্ফোরক- ভাইরাল হল পুরানো খবর

আরএসএস নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বিস্ফোরক- ভাইরাল হল পুরানো খবর

ভুট্টার জমির জালে আটকে বিশাল পাইথন সাপ, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

ভুট্টার জমির জালে আটকে বিশাল পাইথন সাপ, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার

আজব কাণ্ড! ঘুমের ঘোরে স্ত্রীর নাক কামড়ে খেল স্বামী, পুলিশের জালে অভিযুক্ত

আজব কাণ্ড! ঘুমের ঘোরে স্ত্রীর নাক কামড়ে খেল স্বামী, পুলিশের জালে অভিযুক্ত

আশীর্বাদ নিতে গিয়েছিলেন তারাপীঠে, ফাঁকা বাড়িতে প্রায় পাঁচ লক্ষ টাকার চুরি — সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতী

আশীর্বাদ নিতে গিয়েছিলেন তারাপীঠে, ফাঁকা বাড়িতে প্রায় পাঁচ লক্ষ টাকার চুরি — সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতী

Commnets 0
Leave A Comment